ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

বারাবনিতে বাউরি সমাজের সাংগঠনিক বৈঠক প্রতিটি পঞ্চায়েতে সমাজের অফিস তৈরির সিদ্ধান্ত

*বেঙ্গল মিরর, বারাবনি, রাজা বন্দোপাধ্যায়ঃ* সামাজিক সংগঠনকে আরও মজবুত করতে এবং সমাজের মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোর লক্ষ্যে আসানসোলের বারাবনি ব্লকের ইটাপাড়া গ্রামে বুধবার হলো বাউরি সমাজের এক গুরুত্বপূর্ণ বর্ধিত সভা। এদিনের এই বৈঠকে বাউরি সমাজের পক্ষ থেকে সামাজিক উন্নয়ন ও আগামী দিনের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।বৈঠকের প্রধান আলোচ্য বিষয় ছিল এলাকার প্রতিটি পঞ্চায়েত অঞ্চলে বাউরি সমাজের একটি করে স্থায়ী কার্যালয় বা অফিস গড়ে তোলা।

সংগঠনের প্রতিনিধিদের মতে, প্রতিটি পঞ্চায়েত এলাকায় নিজস্ব অফিস থাকলে স্থানীয় বাসিন্দাদের সামাজিক সুযোগ-সুবিধা প্রদান, বিভিন্ন প্রশাসনিক কাজে সহযোগিতা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করার কাজটি অনেক সহজ হবে।

এই সভায় উপস্থিত ছিলেন সমাজের নেতৃত্ব স্বপন দাস,আস্তিক দাস সহ বারাবনির বিভিন্ন এলাকা থেকে আসা বাউরি সমাজের প্রতিনিধিরা। বৈঠকে উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে পঞ্চায়েত স্তরে কার্যালয় তৈরির প্রস্তাবকে সমর্থন জানান এবং তা দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নেন। আগামী দিনে সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াতে এবং যুবসমাজকে এক ছাতার তলায় আনতে এই অফিসগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *