Wednesday, August 26, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Wednesday, August 26, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

আসানসোল দক্ষিণ পুলিশ ফাঁড়ির তৎপরতায় কয়েক ঘণ্টার মধ্যেই ল্যাপটপ, পাসপোর্ট সহ সামগ্রী উদ্ধার

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়: আসানসোল দক্ষিণ পুলিশ ফাঁড়ির তৎপরতায় খোয়া যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ল্যাপটপ, পাসপোর্ট সহ যাবতীয় সামগ্রী উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হল আসল মালিকের কাছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত শনিবার আসানসোলের কুমারপুর, বিদ্যাসাগর সরণি এলাকার বাসিন্দা সৌরভ চৌবে আসানসোল দক্ষিন থানা পিপি তে অভিযোগ জানান যে তার গাড়ি থেকে ম্যাক বুক ল্যাপটপ, পাসপোর্ট, চেক বই এবং আমার ফ্ল্যাটের চাবি চুরি হয়ে গেছে। তিনি জানান  যে তিনি তার চারচাকা গাড়ি স্পেনসার, আসানসোলের কাছে পার্ক করে রেখেছিলেন। তিনি স্পেনসারের ভিতরে কেনাকাটা করতে গিয়েছিলেন। আমি স্পেনসার থেকে বেরিয়ে আসার সাথে সাথে আমি আমার গাড়ির ভিতরে জিনিসগুলি রাখার পরেই তার ড্রাইভার গাড়িটি স্টার্ট  করেন। কিন্তু সেই সময় হঠাৎ করেই এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি এসে তার ড্রাইভারকে জানায় যে গাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছে এবং মোবিল লিক করছে।

একথা শুনার পরেই তিনি এবং ড্রাইভার গাড়ি থেকে নামেন দেখতে যে কথা থেকে কিভাবে ধোঁয়া বের হচ্ছে। যেহেতু গাড়ি স্টার্ট  ছিল তাই তিনি এবং তার ড্রাইভার সবাই বনেটের কাছে  যান এবং ড্রাইভার বোনেটটি তুলে দেখেন এবং তারা দেখতে পান গাড়িতে সমস্ত কিছু ঠিক আছে। এরপরেই তিনি গাড়ির ভেতরে ঢুকে দেখেন যে গাড়ির ভিতরে তার ল্যাপটপ এবং ব্রিফকেস নেই। এরপরেই তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং তারপর তিনি বুঝতে পারেন যে তার ল্যাপটপ, পাসপোর্ট এবং অন্যান্য সামগ্রীসহ ব্রিফকেসটি একজন অজ্ঞাত লোক চুরি করেছে।

এরপরই তিনি আসানসোল দক্ষিণ পিপির দ্বারস্থ হন এবং সেখানে অভিযোগ করেন।ওই ব্যক্তির তরফে লিখিত অভিযোগ পাওয়া মাত্র আসানসোল সাউথ পিপি এর অফিসার ইনচার্জ সঞ্জীব দে এর নেতৃত্বে আসানসোল দক্ষিণ পিপির পুলিশ টিম সমস্ত সোর্স অ্যাক্টিভ করে তদন্তে নামে। এরপরেই রাতের দিকে কালীপাহাড়ির এলাকা থেকে ওই সমস্ত সামগ্রী উদ্ধার করা হয়।  যদিও যে বা যারা চুরি করেছে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। রবিবার বিকেলে আসানসোল দক্ষিণ পিপি এর ওসি এর উপস্থিতিতে সেই সমস্ত খোয়া যাওয়া সামগ্রী পুনরুদ্ধারের পর যথাযথ যাচাই করে মালিকের কাছে ফেরত দেওয়া হয়।
বাস্তব ক্ষেত্রে এত কম সময়ের মধ্যে খোয়া যাওয়া সামগ্রী উদ্ধার করে ফেরত দেওয়ায় সৌরভ চৌবে নিজেও ধন্যবাদ জানান পুলিশকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *