Wednesday, August 26, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Wednesday, August 26, 2026
Latest:
Bengal Mirror
ASANSOLKULTI-BARAKAR

বরাকরে চুরি কাণ্ডে বড় সাফল্য পুলিশের, সোনা ও রুপোর গয়না সহ গ্রেফতার ২

*বেঙ্গল মিরর, বরাকর, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের কুলটি থানার আসানসোল পুরনিগমের বরাকরের ৬৮ নম্বর ওয়ার্ডের করিমডাঙালের বাসিন্দা পঙ্কজ শ্রীবাস্তবের বাড়িতে ছদিন আগে হওয়া চুরির ঘটনার তদন্ত করতে নেমে বড়সড় সাফল্য পেল বরাকর পুলিশ। চুরি যাওয়া প্রায় এক লক্ষ টাকারও বেশি মূল্যের সোনা ও রুপোর গয়না উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি, চুরির ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে স্থানীয় এক ১৭ বছরের নাবালককে জুভেনাইল হোমে পাঠানো হয়েছে।গোটা বিষয়টি নিয়ে বুধবার আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ( কুলটি) জাভেদ হোসেন বরাকর ফাঁড়িতে সাংবাদিক সম্মেলন করেন।

সেখানে তিনি গোটা ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরেন। সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন কুলটি থানার ইন্সপেক্টর ইনচার্জ অশোক সিংহ মহাপাত্র, বরাকর ফাঁড়ির ইনচার্জ অঞ্জন রজক এবং এএসআই অসীম চক্রবর্তী।পুলিশ সূত্রে জানা গেছে , চুরি যাওয়া গয়না কেনার অভিযোগে নিরসার বাসিন্দা রিন্টু মাঝিকে বেগুনিয়া দুর্গামন্দির সংলগ্ন তাঁর দোকান থেকে গ্রেফতার করা হয়।

পরে তাঁকে আসানসোল আদালতে পেশ করে তিন দিনের পুলিশি রিমান্ডে নেওয়া হয়।সেই রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর রিন্টুর দোকানে অভিযান চালিয়ে প্রায় ২৫০ গ্রাম রুপো এবং ৬ থেকে ৭ গ্রাম সোনা উদ্ধার করেন বরাকর ফাঁড়ির এএসআই অসীম চক্রবর্তী।

উদ্ধার হওয়া গয়নাগুলি ওই চুরি হওয়া সামগ্রীর অংশ বলে পুলিশ দাবি করেছে।চুরি যাওয়া সামগ্রী কেনার অভিযোগে গ্রেফতার রিন্টু মাঝিকে তিনদিন রিমান্ড শেষে বৃহস্পতিবার আবারও আসানসোল আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে বরাকর থানার পুলিশ বলে জানা গেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *