ASANSOLPANDESWAR-ANDAL

অন্ডালের দামোদর নদীতে স্নান করতে নেমে নিখোঁজ যুবক তল্লাশিতে উদ্ধারকারী দল

*বেঙ্গল মিরর, অন্ডাল, রাজা বন্দোপাধ্যায়ঃ* দামোদর নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক যুবক। মঙ্গলবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের দামোদর নদীতে। নিখোঁজ যুবকের নাম নেপাল রায় (২৭)। ঐ যুবক অন্ডাল থানার মদনপুর রায়পাড়ার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে , মঙ্গলবার দুপুর দুটো নাগাদ দামোদর নদীতে স্নান করতে নেমেছিলেন অন্ডালের মদনপুরের রায়পাড়ার নেপাল রায়। স্নানের সময় আচমকাই তিনি দামোদর নদীর গভীর জলে তলিয়ে যান। বিষয়টি জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরিবারের সদস্যরা খবর পেয়ে নদীর পাড়ে ছুটে আসেন।

খবর দেওয়া হয় অন্ডাল থানায়। সেইমতো পুলিশ আসে। পুলিশ উপস্থিতিতে স্থানীয় বাসিন্দা নদীতে তল্লাশি অভিযান চালানো শুরু করেন। কিন্তু মঙ্গলবার রাত পর্যন্ত নিখোঁজ যুবকের কোন সন্ধান পাওয়া যায়নি ।এরপর বুধবার সকালে পুলিশের দেওয়া খবরে এলাকায় আসে জেলা প্রশাসনের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ বা ডিএমজির উদ্ধারকারী দল।

তারা নদীতে নেমে তলিয়ে যাওয়া যুবকের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে।। শেষ খবর যুবকের খুঁজে পেতে নদীর বিভিন্ন অংশে তল্লাশি চালানো হলেও, তার খোঁজ পাওয়া যায় নি।তবে নেপাল রায়ের কোনও সন্ধান পাওয়া না যাওয়ায় গোটা ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ তৈরি হয়েছে তাঁর পরিবার ও এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *