KULTI-BARAKAR

সেল আইএসপির সিএসআরে কুলটির লছিপুরে কমিউনিটি সেন্টার

বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ বার্নপুর ইস্কো কারখানা বা সেল আইএসপির সিএসআর বা কর্পোরেট সোশাল রেসপনসেবলিটি” র অধীনে আসানসোলের কুলটি থানার লছিপুরে তৈরি হলো কমিউনিটি সেন্টার।  এই কমিউনিটি সেন্টার বা কেন্দ্রটি সেল আইএসপি নিয়ামতপুরের লছিপুরের যৌন পল্লীর স্থানীয় শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য পরীক্ষার সুবিধার্থে নির্মাণ করেছে।

বৃহস্পতিবার এক অনুষ্ঠানে সেল আইএসপির সিজিএম ( টাউন সার্ভিস ও সিএসআর) বিনোদ কুমার ফলক উন্মোচন করে এই কমিউনিটি সেন্টারের উদ্বোধন করেন। এছাড়াও ছিলেন সহকারী সিজিএম দীনেশ কুমার, সামাজিক সংগঠন ফিড” র প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর কুন্ডু, দূর্বার মহিলা সমিতির মর্জিনা শেখ, বোরো চেয়ারম্যান রবি লাল টুডু, কাউন্সিলর জাকির হুসেন সহ অন্যান্যরা। বলা হয়েছে, এই কমিউনিটি সেন্টার থেকে এলাকার শিশুদের বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্য পরীক্ষার সুবিধা দেওয়া হবে।


প্রসঙ্গতঃ, চন্দ্রশেখর কুণ্ডুর নেতৃত্বে করোনার সময় থেকেই ফিড এখানে কেন্দ্রটি পরিচালনা করছে।  এই কমিউনিটি সেন্টারটি নির্মাণের ফলে তাদের অনেক সুবিধা হবে চন্দ্রশেখরবাবু জানিয়েছেন।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *