ASANSOL

আসানসোলে দুদিনের ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা বা সাবডিভিশন স্পোর্টস এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আসানসোল ইন্ডোর স্টেডিয়ামে দুদিনের ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি এই প্রতিযোগিতা হয়। রবিবার ছিলো প্রতিযোগীতার ফাইনাল খেলা। আসানসোল মহকুমা থেকে প্রায় ৮০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। এই অংশগ্রহণকারীদের মধ্যে অনেক অভিজ্ঞ খেলোয়াড় ছিলেন যারা তাদের বয়স সত্ত্বেও দুর্দান্ত পারফর্ম করেন।

প্রতিযোগিতার শেষ দিনে আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় , আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি তথা টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শচীন রায়, সহ-সভাপতি শ্যামল মুখোপাধ্যায় , ব্যাডমিন্টন সচিব অর্ণব কবিরাজ সহ আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। সকল খেলোয়াড় চমৎকার পারফর্মেন্স প্রদর্শন করেছেন এবং সংস্থার পক্ষ থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে সার্টিফিকেট দেওয়া হয়। বিভিন্ন বয়সের বিভাগে বিজয়ী এবং রানার্সআপদেরও পুরস্কৃত করা হয়েছে।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *