Wednesday, October 7, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Wednesday, October 7, 2026
Latest:
Bengal Mirror
ASANSOLRANIGANJ-JAMURIA

আসানসোলে নাকা চেকিংয়ে চারচাকা গাড়ি থেকে উদ্ধার ১৫ লক্ষ টাকা

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল উত্তর থানার ১৯ নং জাতীয় সড়কের কাল্লা মোড় এলাকায় পুলিশ প্রশাসনের নাকা চেকিং একটি চারচাকা গাড়ি মিললো প্রায় ১৫ লক্ষ টাকা। বুধবার দুপুরে নাকা পয়েন্টে চেকিং চলাকালীন একটি বোলেরো গাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়েছে।জানা গেছে, রানিগঞ্জ দিক থেকে আসা ঐ চারচাকা গাড়িটিকে কাল্লা মোড়ে নাকা পয়েন্টে নিয়ম মেনে আটকানো হয়।

তল্লাশি চালিয়ে পুলিশ গাড়ির সামনের সিট থেকে ঐ নগদ টাকা উদ্ধার করে। গাড়িতে থাকা ব্যক্তির কাছে ঐ টাকার উৎস সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি। এরপর পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করার পাশাপাশি ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

পরে অবশ্য ঐ ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়। তাকে এই টাকা কোথা থেকে আনা ও কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তার প্রমাণ আনতে বলা হয়েছে। পুলিশের এক আধিকারিক বলেন, এদিন দুপুর একটা নাগাদ রানিগঞ্জ থেকে আসা গাড়ি থেকে প্রায় ১৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, গাড়িটি রানিগঞ্জ থেকে আসছিল। গাড়িটি বরাকরের বলে জানা গেছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এত বিপুল পরিমাণ টাকা কোথা থেকে আসছিল এবং এতো পরিমাণ টাকা কি উদ্দেশ্য নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। আয়কর দপ্তরের আধিকারিকদের বিষয়টি জানানো হয়েছে।প্রসঙ্গতঃ, বলতে গেলে প্রতিদিনই আসানসোলে একাধিক নাকা পয়েন্ট টাকা উদ্ধার হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *