ASANSOLDURGAPUR

পশ্চিম বর্ধমান জেলা ভোটের দুদিন আগে দল ছাড়লেন হুমায়ুন কবিরের চার প্রার্থী যোগ তৃণমূলে

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* ভোটের ঠিক দুদিন আগে পশ্চিম বর্ধমান জেলায় হুমায়ুন কবিরের দল আম জনতা উন্নয়ন পার্টির চার প্রার্থী দলবদল করে শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তারা হলেন রানিগঞ্জের রাহুল ঘোষ, দুর্গাপুর পূর্ব রুবিয়া বেগম, বারাবনির অদ্বৈত দাস এবং পাণ্ডবেশ্বরের জুবেদ শেখ। এই চারজনই এবারের আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী ছিলেন।

ইস্পাত নগরী দুর্গাপুরে তৃণমূলের জেলা কার্যালয়ে মঙ্গলবার হওয়া এক অনুষ্ঠানে পাণ্ডবেশ্বরের শাসক দলের প্রার্থী তথা জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান। নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, সবাই আস্তে আস্তে বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া রাজ্যে উন্নয়ন করতে পারবে না। ভোটের আগে এই দলবদল রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। চারটি বিধানসভা এলাকাগুলিতে এর প্রভাব পড়তে পারে বলেই ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *