ASANSOLDURGAPUR

দুর্গাপুরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা ও সংঘর্ষ প্রতিবাদে ধর্ণায় পদ্ম প্রার্থী

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপুর পূর্ব বিধানসভায় বৃহস্পতিবার ভোট চলাকালীন রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছায়। তৃণমূল ও বিজেপির তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকদে মধ্যে বচসা থেকে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা সামনে আসে। বিজেপির মহিলা কর্মীদের দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে রাস্তায় বসে বিজেপি প্রার্থী ধর্ণায় বসেন। তার সঙ্গে সামিল হন বিজেপির কর্মী ও সমর্থকেরা। তারা পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।এদিন এই ঘটনাটি ঘটেছে দুর্গাপুর পূর্বের ভ্যাম্বে কলোনির ১০৪ নম্বর বুথে। অভিযোগ অনুযায়ী, দুপুরের পরে সেখানে পরিদর্শনে যান বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।

তার দাবি, তখন তৃণমূলের কর্মীরা হঠাৎ করেই বিজেপি কর্মী-সমর্থক ও সাধারণ মানুষকে লক্ষ্য করে “জয় বাংলা” স্লোগান দিতে শুরু করে এবং মদের বোতল ছোঁড়ে। এর প্রতিবাদ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সেই সময় হামলার ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের আধিকারিকরা। পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এই ঘটনার সত্যতা ও দায় কার, তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর।তৃণমূল কংগ্রেসের তরফে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *