ASANSOL

দুর্গাপুরে চাঞ্চল্য বুথে গিয়ে হতবাক বৃদ্ধা ভোট হয়ে গেছে, জেনে ফিরতে হল খালি হাতে

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* ভোট দিতে গিয়ে চাঞ্চল্যকর অভিজ্ঞতার মুখোমুখি হলেন এক বৃদ্ধা ভোটার। অভিযোগ, তিনি বুথে ভোট দিতে গিয়ে জানতে পারেন তার ভোট ইতিমধ্যেই পড়ে গিয়েছে। বৃহস্পতিবার ঘটনাটি দুর্গাপুর পশ্চিম বিধানসভার বেনাচিতি হাই স্কুলের ১৫ নম্বর ওয়ার্ডের ৮৬ নম্বর বুথের।স্থানীয় বাসিন্দা গীতা অধিকারী এলাকার বাসিন্দাদের সঙ্গে নির্দিষ্ট বুথে ভোট দিতে আসেন। কিন্তু তাকে, ভোটকর্মীরা জানান, তার ভোট আগেই হয়ে গেছে। অথচ তিনি নিজে ভোট দিতে আসেননি আগে।

স্বাভাবিক ভাবেই তিনি হতচকিত হয়ে পড়েন। বৃদ্ধা বলেন, বুঝতে পারছি না। কি করে এমনটা। কারণ আমার আছে পরিচয়পত্র ও নির্বাচন কমিশনের দেওয়া ভোটার স্লিপ রয়েছে। এর ফলে হতবাক হয়ে ভোট না দিয়েই ফিরতে বাধ্য হন ঐ বৃদ্ধা। এদিকে, এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তৃণমূল প্রার্থী কবি দত্ত ঐ বুথ বা ভোট কেন্দ্রে আসেন ও ভোটারের সঙ্গে কথা বলেন। তিনি অভিযোগ করেন, এই ঘটনায় নির্বাচন কমিশনের গাফিলতি রয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *