পান্ডবেশ্বরে সস্ত্রীক ভোট দিলেন তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী
*বেঙ্গল মিরর, পান্ডবেশ্বর, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে বৃহস্পতিবার ভোটের দিন সকাল থেকেই উৎসবের আবহে মুখর হয়ে উঠেছে গোটা এলাকা। তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী নিজের ভোটাধিকার প্রয়োগ করেন নিজের এলাকায় বালুডাঙ্গা শিশু শিক্ষা কেন্দ্রে ৮৭ নম্বর বুথে। এদিন তিনি স্ত্রীকে সঙ্গে নিয়েই ভোট দেন।ভোট দিয়ে বেরিয়ে প্রার্থী বলেন, গোটা এলাকায় উৎসবের মেজাজে মানুষ ভোট দিচ্ছেন। প্রখর রৌদ্রতাপকে উপেক্ষা করেও ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।














তাঁর কথায়, এবার মানুষ নিজেদের ভোট নিজেরাই দিতে বদ্ধপরিকর। এত বড় লাইন এবং এমন উৎসাহ আগে খুব কমই দেখা গেছে।কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এখনও পর্যন্ত কোথাও অতিরিক্ত সক্রিয়তার অভিযোগ সামনে আসেনি। যদিও সম্পূর্ণ সন্তুষ্ট নন বলে জানান তিনি। তবে এখন পর্যন্ত ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণভাবেই চলছে বলে দাবি করেন।এদিন সকাল থেকেই বিভিন্ন বুথে ভোটারদের ভিড় চোখে পড়ে। মোটের ওপর এখনও পর্যন্ত পাণ্ডবেশ্বরে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

