ASANSOL

অগ্নিমিত্রা পালের সঙ্গে এতো গাড়ি কেন ? পুলিশের বাধা, তর্ক বাদানুবাদ

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* অগ্নিমিত্রাকে বাধা পুলিশের।পুলিশ আধিকারিকের সঙ্গে তীব্র বচসা অগ্নিমিত্রা পালের।অগ্নিমিত্রা পালের পেছনে থাকা সংবাদ মাধ্যমের গাড়ি আটকে দিলেন রানীগঞ্জের নিমচা ফাঁড়ির আইসি নাসরিন সুলতানা। পুলিশ আধিকারিক দাবি করেন প্রার্থীর সঙ্গে ৩ টের বেশি গাড়ি থাকবে না। অগ্নিমিত্রা জানান তিনি মাত্র ২ টি গাড়ি নিয়ে ঘুরছেন। পেছনে গাড়ি রয়েছে সংবাদ মাধ্যমের। মার প্যাচ দেখিয়ে স্বাধীনভাবে ঘুরতে বাধা দেওয়া যাবে না।

অন্যদিকে তাঁর প্রশ্ন সংবাদ মাধ্যম স্বতন্ত্র। তাঁদের কাজেও বাধা দেওয়ার এক্তিয়ার নেই রাজ্য পুলিশের।আসানসোল দক্ষিনের রানীগঞ্জ পঞ্চায়েতের গ্রামীণ এলাকায় ঘুরছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রা ও তাঁর সিকিউরিটি সহ দুটি গাড়ি। পেছনে সংবাদ মাধ্যমের গাড়ি। নিমচা ফাঁড়ির আইসি নাসরিন সুলতানা অগ্নিমিত্রাকে জানান ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী এতো গাড়ি নিয়ে ঘোরা যাবে না। এই নিয়ে বাঁধে তর্ক। কোথায় সেই নিয়ম ? কাগজ দেখাতে পারেনি রাজ্য পুলিশ। শুধু তাই নয় নিমচা কলিয়ারী হিন্দি প্রাইমেরি স্কুলের বাইরে এই ঘটনায় ভিড় জমে যায় বুথের ১০০ মিটারের মধ্যে। তখন দেখা যায় রাজ্য পুলিশও নেই। পরিস্থিতি সামাল দিতে আসে পুলিশ। জমায়েত হঠায় তাঁরা।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *