জামুড়িয়ায় ২২ হাজারের বেশি ভোটে জয়ী বিজেপি মানুষের রাগের বহিঃপ্রকাশে তৃণমূলের পরাজয়
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* জামুড়িয়ায় হেরে গেলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিদায়ী বিধায়ক হরেরাম সিং। তিনি ২২ হাজার ৫১৪ ভোটে পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী ডাঃ বিজন মুখোপাধ্যায়ের কাছে। বিজন মুখোপাধ্যায় পেয়েছেন ৯০ হাজার ১৫০ ভোট। হরেরাম সিংয়ের প্রাপ্ত ভোট ৬৭ হাজার ৬৩৬। এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই জয় আমার দলের সব নেতা ও কর্মীর। পরিবারের আশীর্বাদ অবশ্যই আমার সঙ্গে আছে।














সবার ঐকান্তিক প্রচেষ্টার ফলেই এই জয়। মানুষের রাগের বহিঃপ্রকাশেই তৃণমূল কংগ্রেসের এই হার হয়েছে। এই বহিঃপ্রকাশ যেন দলের সংগঠন ও সরকারের কাজে প্রতিফলিত হয়, তা আমাদের দেখতে হবে। জামুড়িয়ায় তৃনমূল কংগ্রেসের পার্টি অফিস আগুন ও ভাঙচুরের ঘটনার নিন্দা করে তিনি বলেন, এটা করা উচিত হয়নি। সবাইকে সংযত হতে বলছি।

