ASANSOL

বারাবনিতে হারলেন আসানসোল পুরনিগমের মেয়র জয় পেলেন বিজেপির অরিজিৎ রায়

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* বারাবনি বিধানসভায় হারলেন আসানসোল পুরনিগমের মেয়র তথা তিনবারের বিধায়ক তৃণমূল কংগ্রেসের বিধান উপাধ্যায়। তাকে ১১,৪২০ ভোটে হারালেন বিজেপির অরিজিৎ রায়। একেবারে শেষ মুহুর্তে মনোনয়ন জমা দেওয়ার দুদিন আগে অরিজিৎ রায়কে বারাবনিতে বিজেপির করা হয়।

এদিন জয়ের পরে অরিজিৎ বলেন, ২০২১ সালের পরে এই বারাবনিতে বিজেপির নেতা ও কর্মীদের উপরে অনেক অত্যাচার হয়েছে। গত ৫ বছর ধরে অনেকেই ঘরছাড়া রয়েছে। প্রাণের ভয়ে অনেকে ভিনরাজ্যে পালিয়েছে। তাদেরকে আমরা এবার ফিরিয়ে আনবো। তিনি এই প্রসঙ্গে বেশকিছুটা আবেগ প্রবণ হয়ে আরো বলেন, দলের এইসব কর্মীদের গণতান্ত্রিক পদ্ধতিতে বিচার দেবো।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *