ASANSOL

আসানসোল উত্তরে হারলেন তিনবারের মন্ত্রী মলয় ঘটক জিতলেন বিজেপির কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* আসানসোল উত্তর বিধানসভায় হারলেন রাজ্যের তিনবারের মন্ত্রী মলয় ঘটক। তিনি ১১,৬১৫ ভোটে হারলেন বিজেপির কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের কাছে। কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের প্রাপ্ত ভোট ১ লক্ষ ৪ হাজার ৫১৬। মলয় ঘটক পেয়েছেন ৯২, ৯০১ ভোট। ২০২১ সালে মলয় ঘটকের কাছে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় পরাজিত হয়েছিলেন। মন্ত্রীকে হারিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, এই জয় কাগজে কলমে আমার জয় অবশ্যই। কিন্তু এই জয়ের কারিগর দলের কার্যকর্তারা। যারা আমার সঙ্গে দিনরাত কাজ করেছেন।

তিনি আরো বলেন, দলের জয়ের পরে বেশ কিছু ঘটনা ঘটেছে। এই বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সঙ্গে কিছু হয়েছে বলে খবর পেয়েছি। আমি দলের নেতা ও কর্মীদের বলছি, এমন কিছু করবেন না, যাতে মানুষের কাছে ভুল বার্তা যায়। ২০২১ সালের ২ মে’র যে পোস্ট পোল ভায়োলেন্স হয়েছিলো, তা যাতে না হয়, তারজন্য কালকেই আমি ভিডিও বার্তা দিয়েছিলাম। এই জয়ের পরে তিনি আসানসোলের সার্বিক উন্নয়ন করা হবে বলে জানান। তার মধ্যে রয়েছে, স্বাস্থ্য ব্যবস্থা, যানজট ও পানীয়জলের সংকট দূর করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *