আসানসোল গণনা কেন্দ্রে উত্তেজনা, মলয় ঘটককে উদ্দেশ্যে বিজেপি কর্মীদের ” জয় শ্রীরাম ও চোর ” স্লোগান
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা আসানসোল উত্তর বিধানসভার পরাজিত তৃণমূল কংগ্রেসের প্রার্থী মলয় ঘটকের উদ্দেশ্যে ” জয় শ্রীরাম ও চোর চোর ” স্লোগান দিলেন বিজেপির কর্মী ও সমর্থকেরা। যা নিয়ে বুধবার বিকেল তিনটে নাগাদ আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের গণনা কেন্দ্রে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি কর্মী ও সমর্থকরা তার পেছনে পেছনে স্লোগান দিতে দিতে যান।














তাকে পেছন ধাক্কা মারার চেষ্টা করেন। তা দেখে একটা সময় মলয় ঘটক মেজাজ হারান ও বিজেপি কর্মীদের সামনে ঘুরে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। যা, নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান কোন মতে পরিস্থিতি সামাল দেন। পরে সাক্ষাৎকারে মলয় ঘটক বলেন, এই তো অবস্থা। কি আর বলবো। চারদিকে অফিসে ভাঙচুর করা হচ্ছে। আগুন লাগানো হচ্ছে।

