ঝাঁটা হাতে সাফাই অভিযান নবনির্বাচিত বিধায়ক জীতেন্দ্র তেওয়ারির
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, পাণ্ডবেশ্বর :-মানুষের পাশে এবং মানুষের সাথে যেমন আগেও ছিলেন ঠিক এখনো উনার চালচলনে ধরা পড়লো একই ছবি। নবনির্বাচিত বিধায়ক হওয়ার পরও সরাসরি বিলাসবহুল পন্থা ছেড়ে একেবারে গ্রাম বাংলার মানুষের মাঝে ঝাঁটা হাতে রাস্তা পরিষ্কার করে গ্রাম ও পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বার্তা দিলেন জেলা পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিজেপি বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি।














বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি সাধারণ মানুষজনের খোঁজখবর নিতে পৌঁছায় গোগলা অঞ্চলের চন্দ্রডাঙ্গা গ্রামে। নিজেদের পছন্দের মানুষকে সামনে পেয়ে গ্রামবাসীর ঢল নামে জিতেন্দ্র তেওয়ারিকে ঘিরে। পুষ্প বৃষ্টি করে গ্ৰামে স্বাগত জানানোর পাশাপাশি পদ্ম ফুল দিয়েও জিতেন্দ্র তেওয়ারিকে গৌরিক অভিনন্দন জানান গ্রামবাসী।
এদিন পাণ্ডবেশ্বরের নবনির্বাচিত বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি চন্দ্রডাঙ্গা গ্রাম ঘোরার সময় ঝাঁটা হাতে গ্রামের রাস্তা পরিষ্কার করেন। এদিন রাস্তা সাফাই চলাকালীনই জিতেন্দ্র তেওয়ারি গ্রামবাসী ও দলের কর্মী-সমর্থকদের বার্তা দেন , মোদীজি কে যারা যারা ভালবাসেন তারা আজ থেকে শপথ নিন আগামী দিনগুলিতে আমরা আমাদের গ্রামকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো।।

