Wednesday, September 2, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Wednesday, September 2, 2026
Latest:
Bengal Mirror
DURGAPUR

দুর্গাপুর মহকুমা মডেল আদালতে পরিকাঠামোর অভাব দুর্নীতির অভিযোগে আইনজীবীদের কর্মবিরতি

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপুর মহকুমা মডেল আদালতে পর্যাপ্ত পরিকাঠামোর অভাব এবং দুর্নীতির অভিযোগ তুলে সোমবার থেকে দুদিনের কর্মবিরতি শুরু করলেন আইনজীবীরা। মঙ্গলবার পর্যন্ত চলবে আইনজীবীদের এই আন্দোলন। দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের ডাকে এই কর্মবিরতি পালিত হচ্ছে।আইনজীবীদের অভিযোগ, আদালতে বসার উপযুক্ত ব্যবস্থা নেই, পাশাপাশি ন্যূনতম পরিষেবারও ঘাটতি রয়েছে। এর জেরে সাধারণ মানুষকে সঠিকভাবে পরিষেবা দিতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে দাবি তাঁদের।এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বলেন, ২৮ কোটি টাকার প্রকল্প ৩৮ কোটিতে পৌঁছে গেল।

মাঝের টাকা কোথায় গেল, তার তদন্ত হওয়া দরকার। চেয়ার, এসি সহ আসবাবপত্র কেনাতেও দুর্নীতি হয়েছে।তিনি আরো অভিযোগ করে বলেন, প্রাক্তন আইনমন্ত্রী মলয় ঘটক এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান কবি দত্ত এই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে তাঁদের বিরুদ্ধে তদন্ত হবে। কেউ পাতালে থাকলেও তাকে খুঁজে বার করা হবে। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি বলেন, আইনজীবীদের দাবি রাজ্য সরকারের নজরে আনা হবে এবং বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হবে।দুর্গাপুর মহকুমা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কল্লোল ঘোষ বলেন, আইনজীবীদের বসার সঠিক জায়গা নেই। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া সম্ভব নয়। আমরা চাই দ্রুত প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি হোক এবং দাবিগুলি পূরণ করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *