ASANSOL

আসানসোলে জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টালো কয়লা বোঝাই ট্রাক, আহত চালক

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের সালানপুর থানার ১৯ নম্বর জাতীয় সড়কের আসানসোল গামী লেনে মেলেকোলা মোড় সংলগ্ন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলো কয়লা বোঝাই একটি ট্রাক। বৃহস্পতিবার সকালের এই ঘটনায় ট্রাকের চালক আহত হন।খবর পেয়ে ঘটনাস্থলে সালানপুর থানার ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ পৌঁছায়। ট্রাকের চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় আসানসোল জেলা হাসপাতালে ।পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে সালানপুর থানার দেন্দুয়া এলাকা থেকে কয়লা বোঝাই করে উড়িষ্যার উদ্যেশে যাচ্ছিলো একটি ট্রাক। ১৯ নং জাতীয় সড়কে মেলেকোলা মোড় সংলগ্ন আসানসোলগামী লেনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাকটি।

এর ফলে ঐ লেনে গাড়ি চলাচল ব্যাহত হয়৷ যে কোম্পানির এই ট্রাকটি ছিলো সেই কোম্পানির অন্য আরেক ট্রাক চালকের দাবি, ট্রাকে বৈধ কয়লা বোঝাই ছিলো। তার কাগজপত্রও রয়েছে। ট্রাকটি উড়িষ্যা যাচ্ছিলো। এই রাস্তায় কোনভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। পুলিশ খতিয়ে দেখছে ট্রাকে থাকা কয়লা বৈধ না অবৈধ। পুলিশ জানায়, ট্রাক কোম্পানির লোকেদের সঙ্গে কথা বলা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *