Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOL

আসানসোলে জননেতা প্রয়াত মহাদেব মুখোপাধ্যায়ের জন্মদিন পালনে অঙ্কন, নৃত্য ও সংগীত প্রতিযোগিতা

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের জনগণতান্ত্রিক আন্দোলনের নেতা প্রয়াত মহাদেব মুখোপাধ্যায়ের জন্মদিন সোমবার বিকেলে পালন করা হয় আসানসোলের শ্রীপল্লীর মুখোপাধ্যায় পরিবারের তরফে। মহাদেব মুখোপাধ্যায় ( মুখার্জি) জনকল্যান সেবা সমিতি জননেতার জন্মদিন পালনে মুখার্জি হাউসে (ওয়াইট হাউস) সর্বসাধারণের জন্য অঙ্কন, সংগীত ও নৃত্য প্রতিযোগিতার আয়োজন করেছিলো। তিন প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগিতা অংশ নেয়। সফল প্রতিযোগিদের মুখার্জি পরিবার ও মহাদেব মুখোপাধ্যায় জনকল্যাণ সেবা সমিতির তরফে স্মারক দেওয়া হয়।

এই সম্পর্কে প্রয়াত মহাদেব মুখোপাধ্যায়ের ছেলে মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায় বলেন, বাবা কেমন মানুষ ছিলেন শুধু আসানসোল বা শিল্পাঞ্চলের মানুষ নন, গোটা বাংলার মানুষ জানেন। তিনি শুধু মানুষের কথা ভাবতেন ও বলতেন। আমরাও তার আদর্শ মেনে চলি। তিনি আরো বলেন, প্রতি বছর মুখার্জি হাউসে এই দিনটি পালন করা হয়। অন্যদের মধ্যে ছিলেন, তুষারিকা মুখোপাধ্যায়, হিমাদ্রি মুখোপাধ্যায়, নীলাদ্রি মুখোপাধ্যায়, নীলোৎপল রায়চৌধুরী সহ শহরের বিশিষ্টজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *