Wednesday, October 7, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Wednesday, October 7, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

আসানসোলে বরাক উপত্যকার ভাষা দিবসের অনুষ্ঠান সাংবাদিক কবি বিশ্বদেব ভট্টাচার্য সম্পর্কিত বইয়ের উদ্বোধন

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল গুপ্তা কলেজের সভাগৃহে গত ১৯ মে আসানসোল সাহিত্যপ্রেমী লেখক কবি সমাবেশ বা আসালেকস”র উদ্যোগে বরাক উপত্যকার ভাষা আন্দোলনের প্রেক্ষিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো । আসালেকস”র পরিচালক চিকিৎসক এবং কবি অরুণাভ সেনগুপ্ত বলেন, বর্তমানে বাংলা ভাষার প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করেছেন পরিবেশবিদ সাহিত্যিক জয়া মিত্র। অনুষ্ঠানে প্রকাশিত হয় সাংবাদিক, কবি, আবৃত্তিকার এবং সমাজকর্মী বিশ্বদেব ভট্টাচার্যের পাঁচদশকের কর্মজীবন বিষয়ক কেয়া সরকার কর্তৃক লিখিত এবং তার কন্যা কবি মহুয়া ভট্টাচার্যের উপস্থিতিতে এবং পরম্পরা প্রকাশনীর গ্রন্থ ‘ নাম তার পথ ‘।

গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে অরুণাভবাবু ছাড়াও বিশিষ্ট পরিবেশবিদ ও সাহিত্যিক জয়া মিত্র, মুক্তি রায় চৌধুরী, আসানসোল জেলা হাসপাতালের সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস, অধ্যাপক শীতল গঙ্গোপাধ্যায়, কবি পার্থ প্রতিম আচার্য বিশিষ্ট শিক্ষাবিদ এবং সাহিত্যিকরা। বইটির সম্পর্কে বিশ্বদেব ভট্টাচার্য ও কেয়া সরকার তাদের বক্তব্য রাখেন।এদিন একইসাথে প্রকাশিত হয়েছে জহর মিশ্র সম্পাদিত সাহিত্য পত্রিকা ‘দিকভাস’।

অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন ‘ রবীন্দ্রচর্চা’র শিল্পীরা। ঝুমুর গান পরিবেশন করেছেন দেব আশিস ও সঞ্জীবন বন্দ্যোপাধ্যায়। সংগীত পরিবেশন করেছেন নীলিম গঙ্গোপাধ্যায়। সুব্রত রায় ও সায়রী মজুমদারের আবৃত্তি ছাড়াও ছিল উপস্থিত কবিদের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনা। অনুষ্ঠন সঞ্চালনা করেছেন অধ্যাপিকা সোমা চক্রবর্তী ও আভা মল্লিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *