Wednesday, October 7, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Wednesday, October 7, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

আসানসোলের জিটি রোডে পার্কিং ব্যবস্থা খতিয়ে দেখতে পুলিশ আধিকারিকদের অভিযান

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকে বাংলার সমস্ত ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে। তার মধ্যে ট্রাফিক ব্যবস্থাও রয়েছে। রাজ্য সরকারের নির্দেশের পরে আসানসোলের পদক্ষেপ নেওয়া হয়েছে। আসানসোলের জিটি রোডের হটন রোড মোড় থেকে উষাগ্রাম পর্যন্ত যে সমস্ত পার্কিং জোন আছে, তা দেখতে শনিবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক গার্ডের পক্ষ থেকে অভিযান চালানো হয়। আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি (ট্রাফিক) পিভিজি সতীশের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। তার সঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের ট্রাফিক গার্ডের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। তারা হটন রোড থেকে ঊষাগ্রাম পর্যন্ত এই অভিযানে কার কার পার্কিং বৈধ এবং কার পার্কিং অবৈধ এই সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখেন।

যে সমস্ত পার্কিং গুলি অবৈধ বলে জানতে পারা যায় সেখান থেকে আপাতত কোনরকম টাকা আদায় বন্ধ করে দেওয়া হয়। সেখানে মানুষ তাদের যানবাহন রাখতে পারবেন। কিন্তু কোন রকম টাকা নেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে যে সমস্ত পার্কিংয়ের বৈধ কাগজপত্র ছিল সেগুলি আগের মতোই চালানোর অনুমতি দেওয়া হয়। এরই মধ্যে দেখা যায় যে আসানসোল ইস্টার্ন রেলওয়ে স্কুলের সামনে পার্কিং এলাকায় যখন পুলিশ আধিকারিকরা পৌঁছান তখন এক ব্যক্তি ছুটে পালান।

সেই পার্কিংয়ে থাকা রঞ্জন বলে এক কর্মচারীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এই পার্কিং টি বাপ্পা রায় বলে একজন চালাতেন। এটি অবৈধ পার্কিং তাই যখন আজ পুলিশ আসে বাপ্পা রায় সেখান থেকে পালিয়ে যায় বলা যায়। এদিনের পুলিশের এই অভিযানের ফলে হটন রোড থেকে উষাগ্রাম পর্যন্ত যেসব ব্যক্তি অবৈধ পার্কিং চালাচ্ছিল, তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, কোন অবৈধ পার্কিং চলতে দেওয়া হবে না। সেই কারণেই এই অভিযান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *