Wednesday, October 7, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Wednesday, October 7, 2026
Latest:
Bengal Mirror
ASANSOLKULTI-BARAKAR

বিশ্বকর্মা সমাজের সম্বর্ধনা বিজেপি বিধায়ককে আসানসোল পুরনিগম থেকে আলাদা করা হবে কুলটিকে

*বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* আবারও করা হবে কুলটি মিউনিসিপ্যালিটি বা পুরসভা। কুলটি পুর এলাকা থাকবে না আসানসোল পুরনিগমের সঙ্গে। শনিবার বিশ্বকর্মা সমাজের প্রতিনিধিদের এমনই আশ্বাস দিয়ে বললেন কুলটির বিজেপি বিধায়ক ডাঃ অজয় পোদ্দার। এদিন বিশ্বকর্মা সমাজের প্রতিনিধিরা কুলটির বরাকরে বিধায়ক কার্যালয়ে এসে বিজেপি বিধায়ককে সম্বর্ধনা জানান। বিশ্বকর্মা সমাজের প্রতিনিধিরা বিজেপি বিধায়কের কাছে অভিযোগ করে বলেন, কুলটি পুরসভাকে ভেঙে আসানসোল পুরনিগমের সঙ্গে যুক্ত করার পরে, কুলটির সব ধরনের ট্যাক্স বা কর কয়েক গুন বেড়ে গেছে। এরফলে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সবাই সমস্যা ও অসুবিধার সম্মুখীন হচ্ছেন।

এর পাশাপাশি পুর পরিসেবা পাওয়া যাচ্ছে না। প্রসঙ্গতঃ, ২০১৫ সালে তৃণমূল সরকার পশ্চিম বর্ধমান জেলার কুলটি, রানিগঞ্জ এবং জামুরিয়া মিউনিসিপ্যালিটি বা পুরসভা ভেঙে সংযুক্ত করা হয় আসানসোল পুরনিগমের সঙ্গে। অর্থাৎ আসানসোল পুরনিগমের অধীনে চলে আসে তিনটি মিউনিসিপ্যালিটি কার্যালয়। ৫০ থেকে বেড়ে আসানসোল পুরনিগমের ওয়ার্ড সংখ্যা হয় ১০৬।

এবারের নির্বাচনি প্রচারের সময় কুলটির বিজেপি বিধায়ক ডাঃ অজয় পোদ্দার কুলটির সাধারণ মানুষদের আশ্বাস দিয়ে বলেছিলেন, এবার রাজ্যে বিজেপি সরকার এলে আসানসোল পুরনিগম থেকে বাদ দিয়ে আলাদা করে কুলটি মিউনিসিপ্যালিটি তৈরি করা হবে।এদিন বিশ্বকর্মা সমাজের প্রতিনিধিদের সম্বর্ধনা নিয়ে কুলটির বিধায়ক ডাঃ অজয় পোদ্দার আবার বলেন, এই নিয়ে রানিগঞ্জ এবং জামুরিয়া বিজেপি বিধায়কদের সাথে কথা হয়েছে আমরা। আবার করে এইগুলোও আলাদা করে মিউনিসিপ্যালিটি গঠন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *