Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOLKULTI-BARAKAR

কুলটি ট্রাফিক গার্ডের অভিযান হেলমেটবিহীন বাইক চালকদের বিরুদ্ধে ব্যবস্থা

. *বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি ট্রাফিক গার্ড পুলিশের পক্ষ থেকে হেলমেট না পরে বাইক চালানোর বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয় শনিবার।এদিনের এই অভিযানের সময় চৌরঙ্গী ট্রাফিক পোস্টের সামনে একাধিক হেলমেটবিহীন বাইক চালককে থামিয়ে জরিমানা করা হয়। পাশাপাশি বাইক চালকদের হেলমেট ব্যবহারের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।

পুলিশের তরফে জানানো হয়, মোটরবাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরতে হবে। মূলতঃ পথ দুর্ঘটনা আটকানো এবং চালকদের মধ্যে ট্রাফিক নিয়ম মেনে চলার সচেতনতা বাড়াতে এই অভিযান ।এদিনের অভিযানে ছিলেন কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিক সহ ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *