ASANSOL

একটি গাছ মায়ের নামে” বিশ্ব পরিবেশ দিবসে অঙ্গীকার আসানসোল রামকৃষ্ণ মিশনে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনায় দুই মন্ত্রী

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা নিয়ে আসানসোল রামকৃষ্ণ মিশনে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘এক পেড় মা কে নাম’ বা ‘ একটি গাছ মায়ের নামে’ উদ্যোগ এবার বাংলায় শুরু হলো। প্রত্যেকে নিজেদের মায়ের নামে একটি করে গাছ লাগানোর সংকল্প নেওয়া উচিত।তিনি আরো বলেন, শুধু গাছ লাগানোই নয়, সেই গাছকে সারা বছর পরিচর্যা করে বড় করে তোলার দায়িত্বও সকলের। মাকে যেমন ভালোবাসা ও যত্নে আগলে রাখা হয়। তেমনই গাছের প্রতিও একই দায়িত্ব পালন করতে হবে।

গাছের সুরক্ষার জন্য বেড়া দেওয়া, নিয়মিত জল দেওয়া এবং রক্ষণাবেক্ষণের ওপরও জোর দেন তিনি।মন্ত্রী আরো বলেন, পরিবেশ রক্ষার স্বার্থে বৃক্ষরোপণকে জনআন্দোলনে পরিণত করতে হবে। স্কুল-কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং জনবহুল এলাকায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও সচেতনতা প্রচার চালানোর আহ্বান জানান তিনি। “স্বচ্ছ বাংলা” গড়ার লক্ষ্যে এই কর্মসূচির সূচনা হয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ডাঃ অজয় পোদ্দার, পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস. পোন্নাবোলাম, আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, আসানসোল রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি মহারাজ স্বামী সৌমত্বানন্দজী মহারাজ, কৃষ্ণা প্রসাদ সহ জেলার প্রশাসনিক ও সামাজিক ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *