ASANSOLRANIGANJ-JAMURIA

বেনারস থেকে হাওড়ায় পাচারের অভিযোগ রানিগঞ্জে রেল পুলিশের জালে এক পাচারকারী

.. *বেঙ্গল মিরর, রানিগঞ্জ ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* উত্তরপ্রদেশের বেনারস থেকে নিয়ে এসে বাংলায় বেআইনি ভাবে কচ্ছপ পাচারের অভিযোগ উঠলো। শুক্রবার অন্ডাল জিআরপি বা রেল পুলিশ দিল্লি হাওড়া পূর্বা এক্সপ্রেস থেকে গ্রেফতার করা হয়েছে এক কচ্ছপ পাচারকারীকে। বেনারসের বাসিন্দা ধৃত পাচারকারীর নাম ববি। তার কাছে থাকা বস্তা থেকে ৯৫ টির মতো কচ্ছপ উদ্ধার করা হয়েছে। অন্ডাল রেল পুলিশের একটা দল শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে দিল্লি হাওড়া পূর্বা এক্সপ্রেসে অভিযান চালায়। রেল পুলিশের দল সেই সময় ট্রেনে এক ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় দেখতে পায়। তার সঙ্গে কিছু বস্তা ছিলো। ঐসব বস্তা নিয়ে বসে থাকায় পুলিশের সন্দেহ হয়।

সেই সময় রেল পুলিশ ঐ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানতে চায়, তার বস্তায় কি আছে? কিন্তু ঐ ব্যক্তি কোন সদুত্তর দিতে পারেনি। কথা বলার সময় পুলিশ বুঝতে পারে যে, এইসব বস্তাতে এমন কিছু আছে, যা সে বলতে চাইছে না। এরপর পুলিশ দেখে বস্তায় কচ্ছপ আছে। তখন ঐ ব্যক্তি বলে, আমার নাম ববি। বাড়ি বেনারসে। ঐ ব্যক্তি বলে আমি বেনারস থেকে ট্রেনে চেপেছি। আমাকে একজন ব্যক্তি আমাকে এই জিনিসটা দেওয়ার জন্য বলে। সেই জন্য আমি হাওড়া যাচ্ছিলাম। তখনই রেল পুলিশের সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে তাকে নামানো হয় রানিগঞ্জ স্টেশনে।

সেখান থেকে তাকে অন্ডাল নিয়ে আসা হয়। তারপর রাতে তাকে গ্রেফতার করা হয়। রেল পুলিশ বস্তা খুলে ৯৫ টি কচ্ছপ উদ্ধার করে। ধৃত ববিকে শনিবার আসানসোল আদালতে পাঠানো হয়। এর পাশাপাশি রেল পুলিশের তরফে বন বিভাগকে খবর দেওয়া হয়। সেই মতো বন দপ্তরের কর্মীরা অন্ডালে রেল পুলিশের থানায় আসেন। তারা কচ্ছপগুলো রেল পুলিশের কাছ থেকে নিয়ে যান। রেল পুলিশ জানায়, এই কচ্ছপ পাচারের সঙ্গে বড় কোন চক্র রয়েছে এটা পরিষ্কার। তাই ধৃতকে জেরা করে ঐ চক্রের হদিশ করা হবে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *