ASANSOL

আসানসোল পুরনিগমের বোরো চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেবাশীষ সরকারের, আপাততঃ থাকছেন তৃণমূলে

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়:* আসানসোল পুরনিগমের ৬ নং বোরো চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন ৮৪ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার ডাঃ দেবাশীষ সরকার। বুধবার সকালে তিনি আসানসোল পুরনিগমে এসে নিজের পদত্যাগ বা ইস্তফা পত্র রিসিভিং কাউন্টারে জমা দেন। মেয়র বিধান উপাধ্যায়, না থাকায় তিনি রিসিভিং কাউন্টারে তার পদত্যাগ পত্র জমা দেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তনের পক্ষে যে জনাদেশ দিয়েছেন, তাকে সম্মান জানাতেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। একই সঙ্গে সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারার কারণেও পদত্যাগ করা উচিত বলে আমার মনে হয়েছে।

দেবাশীষ সরকার বলেন, বোরো চেয়ারম্যানের পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দায়িত্বপূর্ণ। কিন্তু কিছু অনিবার্য পরিস্থিতি, যা তাঁর নিয়ন্ত্রণের বাইরে ছিল। তার ফলে আমি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছিলাম না। তাই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।তবে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, তৃণমূল কংগ্রেস থেকে এখনও পদত্যাগ করেননি। তাঁর কথায়, এটি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত এবং পদত্যাগপত্রেও সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে।সাধারণ মানুষের জন্য কাউন্সিলর হিসেবে কাজ চালিয়ে যাবেন বলেও তিনি জানান। পাশাপাশি তিনি বলেন, গত সেপ্টেম্বর মাসে কিছু অভিযোগের ভিত্তিতে তদন্তের আবেদন করেছিলাম।

সেই তদন্তের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে বলে দাবি করে তিনি বলেন, প্রয়োজনে ইডি বা সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মাধ্যমেও তদন্ত হওয়া উচিত। যাতে সমস্ত বিষয় মানুষের সামনে স্বচ্ছভাবে উঠে আসে।যদিও অভিযোগের প্রকৃতি বা কারও বিরুদ্ধে নির্দিষ্টভাবে কোনও অভিযোগ রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি তিনি। তাঁর বক্তব্য, তদন্ত চলতে থাকায় এই মুহূর্তে এ বিষয়ে বেশি কিছু বলা ঠিক হবে না। তবে জনজীবনে স্বচ্ছতার গুরুত্বের উপর জোর দিয়ে তিনি বলেন, মানুষের জানার অধিকার রয়েছে এবং সেই স্বচ্ছতা বজায় রাখা প্রয়োজন।দেবাশীষ সরকারের এই পদত্যাগকে ঘিরে আসানসোলের রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। যদিও আপাতত তিনি দল ছাড়ার কথা অস্বীকার করেছেন, তবুও তাঁর বক্তব্য এবং কেন্দ্রীয় সংস্থার তদন্তের দাবিকে ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *