Friday, July 31, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Friday, July 31, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

৬ দিন ধরে পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে / আসানসোলের জিটি রোড থেকে উদ্ধার এসইউভি গাড়ি তদন্তে পুলিশ

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়:* আসানসোল দক্ষিণ থানার পিপি এলাকার জিটি রোডের এলআইসি অফিস সংলগ্ন সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টারের সামনে টানা ছয় দিন ধরে পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে থাকা একটি মাহিন্দ্রা XUV500 (নম্বর: WB38AF0858) গাড়িকে নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শুক্রবার সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ এসে গাড়িটিকে আটক করে নিয়ে যায় । দীর্ঘদিন ধরে একই জায়গায় গাড়িটি দাঁড়িয়ে থাকায় স্থানীয়দের মধ্যে নানা জল্পনার সৃষ্টি হয়েছে। সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টারের নিরাপত্তারক্ষী মহেশ দত্ত বলেন, গত ৬ জুন থেকে গাড়িটি সেন্টারের সামনে দাঁড়িয়েছিলে। কে বা কারা গাড়িটি সেখানে রেখে গিয়েছিল, সে বিষয়ে আমার কাছে কোনও তথ্য ছিল না। কয়েকদিন কেটে গেলেও গাড়িটি নিতে কেউ না আসায় বিষয়টি আমি সেন্টার কর্তৃপক্ষকে জানাই।

সেই মতো সেন্টার কর্তৃপক্ষ আসানসোল দক্ষিণ থানার পিপির পুলিশ ফাঁড়িকে বিষয়টি অবহিত করে। খবর পেয়ে শুক্রবার সন্ধ্যার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ আশপাশের বাসিন্দা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে গাড়িটির মালিক সম্পর্কে তথ্য জানার চেষ্টা করে। তবে কোনও নির্দিষ্ট তথ্য না মেলায় পুলিশ একটি ক্রেনের সাহায্যে গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায়।পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িটি আসানসোলের হটন রোড এলাকার বাসিন্দা নাদিম ইকবালের নামে নথিভুক্ত রয়েছে।

গাড়িটি কেন এবং কি কারণে এতদিন রাস্তার ধারে পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে ছিল, তা জানতে মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি গাড়ির প্রকৃত পরিস্থিতি এবং এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানায়, গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করে, তাকে থানায় আসতে বলা হয়েছে। তার সঙ্গে কথা বলার পরেই আসল তথ্য পাওয়া যাবে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *