ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

বারাবনিতে সরকারি সম্পত্তিতে তৃণমূলের কার্যালয় তালা ঝুলিয়ে নোটিশ ব্লক প্রশাসনের

.. *বেঙ্গল মিরর, বারাবনি, রাজা বন্দোপাধ্যায়ঃ* এবার সরকারিভাবে তালা ঝুলিয়ে দেওয়া হল তৃণমূলের আরো একটি কার্যালয়ে। বারাবনি বিধানসভার পাঁচগাছিয়ায় তৃণমূল কার্যালয়ের স্বর্গীয় মানিক উপাধ্যায় স্মৃতিভবনে মঙ্গলবার তালা ঝোলালো বারাবনি ব্লক প্রশাসন। ছিলো বারাবনি থানার পুলিশ। স্বাভাবিক ভাবেই এই ঘটনা নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, এই সরকারি এই ভবনটি এতদিন দলীয় কার্যালয় হিসেবে করে এসেছেন এলাকার বারাবনির প্রাক্তন বিধায়ক তথা আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়। এদিন সেই ভবনেই তালা ঝোলানো হলো ব্লক প্রশাসনের পক্ষ থেকে। বারাবনি ব্লকের ভিডিও শিলাদিত্য ভট্টাচার্য এ বিষয়ে বেশি কিছু বলতে না চাইলেও তিনি বলেন ভবনটি সরকারি সম্পত্তি।

তাই সেখানে তালা লাগানো হয়েছে। বারাবনি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা প্রদীপ মিশ্র বলে, আমি এসে দেখতে পাই যে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে। ভবনের গায়ে নোটিশ সাঁটানো হয়েছে সরকারি সম্পত্তি। বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ।এই প্রসঙ্গে বিধান উপাধ্যায়, ঐ ভবন সরকারি। সেখানে কমিউনিটি হল ছিলো। আমরা ওখানে বসতাম। সেই ভবনে তালা ঝোলানো প্রসঙ্গে তিনি আরো বলেন, কি আর বলবো। সবাই তো সবকিছু দেখতেই পাচ্ছেন। এদিকে, বারাবনির বিজেপি বিধায়ক অরিজিৎ রায় বলেন, এটা হওয়ারই ছিলো। গত ১৫ বছর ধরে তৃণমূল কংগ্রেস গোটা রাজ্য জুড়ে দখলদারির রাজনীতি করে এসেছে। বারাবনি তার বাইরে ছিলোনা।

৪ মে আমি জেতার পরে বলেছিলাম, এই ভবন সরকারি। তা দখলদার মুক্ত করা হবে। ব্লক প্রশাসন পঞ্চায়েত সমিতির তরফে তাতে তালা ঝুলিয়েছে। এবার এই ভবনকে সংস্কার করা হবে। যাতে সাধারণ মানুষেরা তা ব্যবহার করতে পারেন। সরকারি অনুষ্ঠানও এখানে হবে।বিজেপি নেতা অভিজিৎ রায় বলেন, এটা হওয়ারই ছিলো। আমরা আইনের শাসনে বিশ্বাসী। শাসকের আইনে নয়। সব কিছুরই একটা শেষ আছে। পুলিশ প্রশাসন এখন নিরপেক্ষ ভাবে কাজ করে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *