Wednesday, September 2, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Wednesday, September 2, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

রূপনারায়ণপুরে জনকল্যাণ শিবির পরিদর্শনে রাজ্যের বিশেষ অবজারভার জোর দিলেন সরকারি প্রকল্পের সচেতনতায়

*বেঙ্গল মিরর, রুপনারায়নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সালানপুর ব্লকের উদ্যোগে রূপনারায়ণপুরের নান্দনিক হলে আয়োজন করা হয়েছে জনকল্যাণ শিবিরের। মঙ্গলবার এই শিবিরের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শনে আসেন রাজ্যের বিশেষ অবজারভার আইএএস আধিকারিক বিজয় ভারতী।এদিন শিবিরে পৌঁছে তিনি প্রতিটি জনকল্যাণমূলক প্রকল্পের জন্য নির্দিষ্ট টেবিলগুলি ঘুরে দেখেন এবং সেখানে উপস্থিত উপভোক্তা ও আধিকারিকদের সঙ্গে কথা বলেন। সাধারণ মানুষ ঠিকমতো পরিষেবা পাচ্ছেন কি না, সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন তিনি।পরিদর্শন শেষে বিজয় ভারতী বলেন, সীমানা এলাকায় চলা এই জনকল্যাণ মূলক শিবিরের কাজ অত্যন্ত সুশৃঙ্খল এবং ভালোভাবে চলছে।

সাধারণ মানুষের সুবিধার্থে প্রশাসন তৎপর। তবে এর পাশাপাশি কিছু খামতির কথাও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, আয়ুষ্মান ভারত এবং উজ্জ্বলা গ্যাস যোজনার মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্পগুলি নিয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে আরও বেশি সচেতনতা বাড়ানো প্রয়োজন। যাতে প্রতিটি যোগ্য পরিবার এই সুবিধাগুলি থেকে বঞ্চিত না হন। এই বিষয়ে স্থানীয় প্রশাসনকে আরো প্রচার চালানোর নির্দেশ দেন তিনি।এদিনের এই পরিদর্শনে বিজয় ভারতীর সঙ্গে ছিলেন সালানপুর ব্লকের বিডিও দেবাঞ্জন বিশ্বাস সহ ব্লকের অন্যান্য পদস্থ আধিকারিক ও জনপ্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *