Tuesday, July 7, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Tuesday, July 7, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

পানাগড় স্কুলে দুই শিক্ষিকাকে তালা বন্ধ করে রাখার অভিযোগ কাঠগড়ায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিক্ষোভ, উত্তেজনা

*বেঙ্গল মিরর, পানাগড়, রাজা বন্দোপাধ্যায়ঃ* পানাগড় বাজার হিন্দি বালিকা বিদ্যালয় দুই শিক্ষিকাকে ১ ঘন্টা তালা বন্ধ করে রাখার অভিযোগ হিন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। মঙ্গলবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে স্কুল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনা ঘিরে বিক্ষোভ দেখান এলাকার মানুষেরা। পরে কাঁকসা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। যদিও, প্রধান শিক্ষক মনোজ কুমার পান্ডে তার বিরুদ্ধে উঠা সমস্ত অভিযোগ অস্বীকার। জানা গেছে, পানাগড় বাজার হিন্দি বালিকা বিদ্যালয়ের শিক্ষিকাদের অভিযোগ এদিন বিদ্যালয়ে ছুটির পর বেরতে গেলে দেখা যায় তালা বন্ধ করে দেওয়া হয়েছে।

দীর্ঘক্ষণ অন্যান্য শিক্ষকদের বলা হলেও তালা খোলা হয়নি। তাই তারা বাধ্য হয়ে অভিভাবকদের ফোন করে। সেই ফোন পেয়ে তারা এসে তালা খুলে দুই শিক্ষিকাকে বার করেন। ‌বিদ্যালয় শিক্ষিকাদের তালা মেরে রাখা হলো কেন সেই নিয়ে বিদ্যালয়ের ভেতরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কাঁকসা থানার পুলিশ। যদিও এই বিষয়ে পানাগড় বাজার হিন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছে।

‌ঐ শিক্ষিকারা আমাকে আগেই ফোন করলে এমনটা হতো না। আমাকে ফোন না করে তারা বাইরের লোককে ফোন করে দেন। তার আরো দাবি, পড়ুয়াদের কথা মাথায় রেখেই তালা বন্ধ করে রাখা হয়েছিলো। একই জায়গায় তিনটি স্কুল চলে। পরে বসে আলোচনা করে বিষয়টি মিটিয়ে নেওয়া হবে। তবে, এই ঘটনা কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গনে বেশ কিছুক্ষণ উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। ‌

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *