ASANSOL

আসানসোল প্রগতি’র ১৪ তম বিবেকানন্দ গোল্ড কাপ ফুটবলে চ্যাম্পিয়ান সিএলডব্লু দেওয়া হলো হুইলচেয়ার থেকে আর্থিক সহায়তা

*বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* সামাজিক কাজ ” আসানসোল প্রগতি”র ১৪ তম বিবেকানন্দ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান হলো সিএলডব্লু। বার্নপুরের বিইউসি গ্রাউন্ডে এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয়েছিলো সিএলডব্লু ও আসানসোল গ্রাম। খেলার প্রথমার্ধের একেবারে শেষ মিনিটে করা শাহিল হরিজনের করা একমাত্র গোলে সিএলডব্লু চ্যাম্পিয়ান হয়। খেলা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার বিশ্বজিৎ ভট্টাচার্য।

এছাড়াও ছিলেন আসানসোল রামকৃষ্ণ মিশনের স্বামী সিদ্ধানন্দজী মহারাজ, শচীন রায়, সৌমিত্র ঘাঁটি, সোমনাথ ঘাঁটি, সুমন্ত ঘাঁটি, এইচ এন মিশ্র, প্রদীপ ঠাকুর, অমিতাভ মুখোপাধ্যায়, আসানসোল প্রগতির পিন্টু ওরফে শুভব্রত ভট্টাচার্য সহ সংগঠনের সদস্য ও ফুটবলপ্রেমীরা। ফাইনাল খেলার শেষে এক অনুষ্ঠানে শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ২০টি হুইলচেয়ার, ২০ জন থ্যালাসেমিয়া রোগীকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়।

এছাড়াও ছাত্রবৃত্তি হিসেবে ৫৮ জন ছাত্রকে ৬ হাজার টাকা, ৮ জন দৃষ্টিহীন ছাত্রকে ১০ হাজার টাকা, ছোটন কর্মকার, খড়গপুর আইআইটির ছাত্রকে ছোটন কর্মকারকে ৫০ হাজার টাকা, ২ জন ক্যান্সার রোগীকে প্রত্যেককে ২৫ হাজার টাকা ও আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রমকে ২৫ হাজার টাকা দেওয়া হয়।এই প্রসঙ্গে, পিন্টু ওরফে শুভব্রত ভট্টাচার্য বলেন, আসানসোল প্রগতি সারা বছর ধরে সেবামুলক ও সামাজিক কাজ করে থাকে। এছাড়াও এই ফুটবল প্রতিযোগিতা ও রক্তদান শিবিরেরও আয়োজন করে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *