Wednesday, October 7, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Wednesday, October 7, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

অভিষেক বন্দোপাধ্যায়কে ” বাঘের তকমা ” মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ মন্ত্রী অগ্নিমিত্রা পালের

*বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দলের সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘বাঘের মতো লড়াই’ মন্তব্যকে কটাক্ষ করে পাল্টা জবাব দিয়ে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।রথযাত্রার সকালে বার্নপুরের একটি ক্লাবে দুর্গাপূজোর খুঁটিপুজোয় অংশ নেন মন্ত্রী। পরে সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমকে খোঁচা দিয়ে তিনি প্রশ্ন করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী আসলে কোন বাঘের কথা বলছেন? বীরভূমের বাঘ নাকি কালীঘাটের বাঘ?

রাজ্যে এখন বাঘে বাঘে ছড়াছড়ি বলে মন্তব্য করে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী বলেন, জনসাধারণের নিরাপত্তার স্বার্থে এই ধরনের বাঘেদের খাঁচায় বন্দি রাখা বা জঙ্গলে পাঠিয়ে দেওয়াটাই ভালো। কারণ বাঘেদের রাখার এগুলো আসল জায়গা। অগ্নিমিত্রা পালের অভিযোগ, গত ১৫ বছর ধরে এই বাঘগুলো মানুষের ক্ষতি করে চলেছে এবং সমাজকে গ্রাস করছে। গাড়ির বনেটের ওপর দাঁড়িয়ে হুমকি দেওয়ার সংস্কৃতির সমালোচনা করে তিনি উপহাসের ছলে বলেন, এদের সুন্দরবন কিংবা গির অরণ্যে ছেড়ে আসা উচিত।

একই সঙ্গে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকেও নিশানা করে তিনি দাবি করেন, একদা বীরভূমের ‘বাঘ’ বলে পরিচিত অনুব্রত মন্ডল এখন খাঁচায় বন্দি হয়ে ‘ম্যাঁও ম্যাঁও’ করছেন। নিজের জেলযাত্রার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। সব মিলিয়ে প্রাক্তন শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরের বর্তমান টালমাটাল পরিস্থিতি নিয়ে চরম বিদ্রূপ করেছেন অগ্নিমিত্রা পাল। যা অবশ্যই বাংলার বর্তমান রাজনীতিতে শোরগোল ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *