ASANSOL

অরণ্য সপ্তাহ উপলক্ষে আসানসোলে স্কুল পড়ুয়াদের র‍্যালি

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* ” অরণ্য সপ্তাহ ” উপলক্ষে শুক্রবার সকালে র‍্যালি বার করলো আসানসোল উমারানি গড়াই মহিলা কল্যান স্কুল। আসানসোলের জিটি রোডের রাইমনি লেনের স্কুল থেকে পড়ুয়াদের নিয়ে হওয়া এই র‍্যালি বেরোয়। স্কুলের টিআইসি বা টিচার ইনচার্জ পাপিয়া ঘোষ সহ অন্য শিক্ষিকারাও এই র‍্যালিতে ছিলেন। র‍্যালি গোধূলি রোড সহ আশপাশের এলাকা ঘুরে আবার স্কুলে এসে শেষ হয়।

পড়ুয়াদের হাতে বিভিন্ন শ্লোগান লেখা প্ল্যাকার্ড ছিলো।টিচার ইনচার্জ জানিয়েছেন, ১৪ জুলাই থেকে অরণ্য সপ্তাহ শুরু হয়েছে। তা ২০ জুলাই পর্যন্ত চলবে। কুইজ সহ নানা ধরনের অনুষ্ঠান এই অরণ্য সপ্তাহ উপলক্ষে স্কুলে পড়ুয়াদের নিয়ে করা হচ্ছে। সবুজায়নের বার্তা দিতেই এদিনের এই র‍্যালির আয়োজন করা হয়েছিলো।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *