Tuesday, July 21, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Tuesday, July 21, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

আসানসোলের মন্দিরে ‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচি প্লাস্টিক মুক্ত ও পরিচ্ছন্নতার বার্তা অগ্নিমিত্রা পালের

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের ঐতিহ্যবাহী ঘাগরবুড়ি মন্দিরে রবিবার আয়োজিত হওয়া ‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচিতে উপস্থিত হয়ে পরিচ্ছন্নতা, পরিবেশ রক্ষা এবং প্লাস্টিকমুক্ত মন্দির গড়ে তোলার বার্তা দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, মন্দির চত্বরে কোনও ধরনের প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা যাবে না। পাশাপাশি গুটখা, পানমশলা, তামাকজাত দ্রব্য খাওয়া বা বহন করাও সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

মন্দিরের পবিত্র পরিবেশ বজায় রাখতে সকলকে এই নিয়ম মেনে চলার আহ্বান জানান তিনি।অগ্নিমিত্রা পাল আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে দেশজুড়ে এবং পশ্চিমবঙ্গে ‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচি পালন করা হচ্ছে। তিনি বলেন, যেমন নিজের বাড়ি পরিষ্কার রাখা হয়, তেমনই বাড়ির সামনের রাস্তা, বাগান ও আশপাশের পরিবেশও পরিচ্ছন্ন রাখা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।

তিনি আরো বলেন, ব্যক্তিগত মালিকানাধীন খালি জমিও অপরিচ্ছন্ন অবস্থায় ফেলে রাখা যাবে না। জমিতে আগাছা, জঙ্গল বা নোংরা নালা জমে থাকলে তা পরিষ্কার রাখার দায়িত্ব সংশ্লিষ্ট জমির মালিককেই নিতে হবে। পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সকলের সক্রিয় অংশগ্রহণ জরুরি বলেও মন্তব্য করেন তিনি।এদিনের এই অনুষ্ঠানে মন্দির পরিচালন কমিটির সদস্য, প্রশাসনিক আধিকারিক, বহু ভক্ত ও স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন। কর্মসূচির মাধ্যমে পরিচ্ছন্ন, প্লাস্টিকমুক্ত ও সচেতন সমাজ গড়ে তোলার বার্তা তুলে ধরা হয় উদ্যোক্তাদের তরফেও।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *