Monday, July 20, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Monday, July 20, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

কারখানায় তোলাবাজি ও সিন্ডিকেট নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা , স্বাগত বনিকসভার সম্পাদকের, শিল্পপতিদের সতর্ক থাকার আহ্বান

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* দিন কয়েক আগে বাঁকুড়ার মেজিয়ায় একটি কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপনে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তোলাবাজি ও সিন্ডিকেট নিয়ে বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এইসব কোনকিছু করা চলবে না। এমন কোন কিছু করা হচ্ছে, খবর পাওয়া গেলে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। যারা এইসব করবে, তাদের ঠাঁই হবে গারদের পেছনে। আসানসোল চেম্বার অফ কমার্সের সম্পাদক শম্ভু নাথ ঝা তাঁর সকল সদস্য, ব্যবসায়ী ও শিল্পপতিদের মধ্যে মুখ্যমন্ত্রীর এই বার্তাটি ভাগ করে নিয়ে বলেন, যদি কোনও ব্যবসায়ীকে কোনও নেতা বা অন্য কেউ অযথা হয়রানি করেন, তাহলে প্রথমেই মুখ্যমন্ত্রীর এই বার্তাটি সংশ্লিষ্ট ব্যক্তিকে দেখান। এরপরও যদি সমস্যার সমাধান না হয়, তাহলে বিষয়টি স্থানীয় বিধায়ককে জানানো হবে। তাতেও যদি সমাধান না মেলে, তবে যে কোনও সময় সরাসরি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়া হবে।তিনি বলেন, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল ব্যবসায়ীদের মধ্যে একটি ভয়মুক্ত পরিবেশ গড়ে তোলা। যাতে তাঁরা কোনও রকম চাপ বা ভয় ছাড়াই নিজেদের ব্যবসা ও শিল্প পরিচালনা করতে পারেন।

শম্ভু নাথ ঝাঁ স্পষ্টভাবে বলেন, আসানসোল চেম্বার অফ কমার্সের একমাত্র লক্ষ্য হল আসানসোলকে আবার এমন একটি শহরে পরিণত করা। যেখানে সম্পূর্ণ নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশে ব্যবসা-বাণিজ্য এবং নতুন শিল্প স্থাপন করা সম্ভব হবে।তিনি আশা প্রকাশ করেন, ব্যবসায়ীদের স্বার্থে কোনও ব্যবসায়িক সংগঠনের এইভাবে প্রকাশ্যে পাশে দাঁড়ানো শিল্পপতি ও ব্যবসায়ীদের মনে নতুন করে আস্থা ও নিরাপত্তার অনুভূতি সৃষ্টি করবে। এটা ভবিষ্যতে নতুন বিনিয়োগ ও শিল্প স্থাপনে উৎসাহ জোগাবে।শম্ভু নাথ ঝাঁ জানান, আমার কাছে কয়েকটি গুরুতর অভিযোগ এসেছিল। সেই অভিযোগগুলির পরিপ্রেক্ষিতেই ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *