DURGAPUR

কলকাতা যেতে বাধা দেওয়ার অভিযোগ, দুর্গাপুর স্টেশনে বিজেপি-কংগ্রেসের স্লোগান যুদ্ধ, উত্তেজনা

বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* কলকাতার শহীদ মিনারে মঙ্গলবার শহীদ দিবসের কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে দুর্গাপুর স্টেশনে বিজেপি ও কংগ্রেস কর্মী ও সমর্থকদের মধ্যে স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। বিজেপি কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে কংগ্রেসের নেতা ও কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। মারধর করা হয়েছে বলে কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগান থেকে শুরু হয় বচসা। কিছু সময় ধরে স্টেশন চত্বরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলেও বড় ধরনের কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে কিছুক্ষণ পরে। অনেক পরে পুলিশ আসে। এরপর কংগ্রেসের কর্মী-সমর্থকরা কলকাতার উদ্দেশ্যে ট্রেনে রওনা দেন।

ঘটনাকে কেন্দ্র করে স্টেশন এলাকায় সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হলেও পরিস্থিতি পরে স্বাভাবিক হয়ে যায়।কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, আড়াই মাসের সরকার কংগ্রেসকে ভয় পেয়েছে। তৃণমূল কংগ্রেসের গুন্ডারা এখন বিজেপির গুন্ডা। তারাই এদিন দলের নেতা ও কর্মীদের কলকাতা যেতে বাধা দেওয়ার চেষ্টা করে। আমরা তাদের বাধা উপেক্ষা করে কলকাতায় যাচ্ছি। যদিও বিজেপির তরফে কংগ্রেসের তোলা অভিযোগ পুরোপুরি অস্বীকার করা হয়েছে। বিজেপি নেতা বলেন, আমরা যারা কলকাতায় যাচ্ছে, তাদের জল ও বিস্কুট দিচ্ছি। তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা এখন কংগ্রেসের ঝান্ডা ধরেছে।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *