ASANSOLDURGAPUR

বেলুড় মঠের আদলে মণ্ডপ, ৬৫ বছরে পা দুর্গাপুরের চন্ডীদাস রাজেন্দ্র প্রসাদ সার্বজনীন দুর্গোৎসবের

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* খুঁটি পূজোর মধ্য দিয়ে ২০২৬ সালের দুর্গাপুজোর আনুষ্ঠানিক সূচনা করলো দুর্গাপুরের চন্ডীদাস–রাজেন্দ্র প্রসাদ সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এ বছর পুজো ৬৫তম বর্ষে পদার্পণ করায় আয়োজকদের মধ্যে বাড়তি উৎসাহ লক্ষ্য করা গেছে। শুক্রবার সকালে খুঁটি পূজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই এবং আরএসএসর কার্যকর্তা অচ্ছুত হাজরা।

তাঁদের উপস্থিতিতে পুজোর প্রস্তুতির শুভ সূচনা হয়।কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছরের অন্যতম আকর্ষণ হবে বেলুড় মঠের আদলে নির্মিত থিম মণ্ডপ।এই পুজোর উদ্যোক্তা পারিজাত গাঙ্গুলি বলেন, ৬৫ বছরের ঐতিহ্য বজায় রেখেই প্রতি বছরের মতো এবারও দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণের ব্যবস্থা করা হচ্ছে।

খুঁটি পূজোর মধ্য দিয়েই সেই প্রস্তুতির আনুষ্ঠানিক সূচনা হয়েছে।দুর্গাপুজোকে ঘিরে ইতিমধ্যেই গোটা এলাকায় উৎসবের আবহ তৈরি হয়েছে। থিম মণ্ডপ, আলোকসজ্জা এবং নানা আয়োজনকে কেন্দ্র করে এবারও বিপুল সংখ্যায় দর্শনার্থীর সমাগমের আশা করছেন উদ্যোক্তারা।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *