Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOLPANDESWAR-ANDAL

কর্মরত অবস্থায় কোলিয়ারিতে ইসিএল কর্মীর মৃত্যু চাঞ্চল্য অন্ডালে

*বেঙ্গল মিরর, অন্ডাল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আবারও কর্মরত অবস্থায় খনি কর্মীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো অন্ডাল থানার ইসিএলের বিশ্বেশ্বরী কোলিয়ারিতে। শনিবার সাতসকালে এই ঘটনাটি ঘটেছে। মৃত খনি কর্মীর নাম শিবকুমার। পুলিশ ও ইসিএল সূত্রে জানা গেছে, প্রত্যেক দিনের শনিবার সকালে বছর আটত্রিশের ইসিএল কর্মী শিবকুমার তার নিজের কাজে যোগ দিয়েছিলেন বিশ্বেশ্বরী কোলিয়ারিতে । খনির নিচে নিজের কাজ সেরে অন্যান্য কর্মীদের সঙ্গে বসে ছিলেন শিবকুমারও।

জানা যায়, সেই সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে বিশ্বেশ্বরী প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হঠাৎ এভাবে খনি কর্মীর মৃত্যুতে শোকে ভেঙে পড়ে তার পরিবারের সদস্যরা । ঘটনা প্রসঙ্গে ইসিএল কর্মী রামচরণ কুমার বলেন, কোলিয়ারির অন্যান্য শ্রমিকরা আমাকে খবর দেয় যে শিবকুমার হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে তাকে খনির নিচে থেকে উপরে উঠানো হয়।

এরপর তাকে বিশ্বেশ্বরী প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে শিব কুমারকে মৃত বলে ঘোষণা করেন। তবে কিভাবে এই ঘটনাও হয়েছে সব তদন্ত সাপেক্ষ। পরে খবর পেয়ে অন্ডাল থানার পুলিশ আসে। পুলিশ সেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিজেদের হেফাজতে নেয়।আরো জানা গেছে, কর্মীর মৃত্যুর পর ইসিএলের নিয়ম অনুযায়ী যা যা ক্ষতিপূরণ পাওয়ার কথা সব কিছুই দেওয়া হবে শিবকুমারের পরিবারকে। পাশাপাশি নিয়ম অনুযায়ী পরিবারের একজনের চাকরি ও দেওয়া হবে বলে ইসিএল সূত্রে জানা গেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *