Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOLDURGAPUR

দলের নিয়ম না মানলে ত্যাজ্যপুত্র করা হবে’, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে দুর্গাপুরে হুঁশিয়ারি রাজ্যের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দল সরকারে আসার ১০০ দিন পার হতে না হতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। আনন্দপুর ও এন্টালিতে ও গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচারা দিয়েছে। সেই প্রসঙ্গে রবিবার দুর্গাপুরের এমএসএমইর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “ঘরের ছেলে প্রথমে দোষ করলে তো ত্যাজ্যপুত্র করে দেওয়া হয় না। বোঝান, সোনা বাবা করে দু চার ঘা দেন। দলও তাই করছে। দলের নির্দেশ যদি না মানে তাহলে ত্যাজ্য পুত্র করতে হবে। লাথি মেরে বের করে দেবে তখন বুঝতে পারবে।”কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে পরিচালনা কমিটিতে বিধায়ক ও সাংসদদের মাথায় বসানো নিয়ে দল তন্ত্রের অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে।

সেই প্রসঙ্গে মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “বিধায়ক সাংসদদের বসানো মানেই কি দলতন্ত্র বলে। দলতন্ত্র কাকে বলে? যদি অধ্যাপক অধ্যাপিকার দিকে জগ ছুড়ে মারে তাকে দলতন্ত্র বলে। অনেক কলেজে অনেক বেশি দলতন্ত্র আছে বিধায়ক সাংসদের থেকেও। এতদিন ” ভারতের টুকরে হঙ্গে” বলেছে। এবার “ভারত মাতা কি জয় ” বলা শেখাতে হবে তো। শেখানো হয়ে গেলেই বিধায়ক সাংসদরা বেরিয়ে আসবে। এটা বিজেপি সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *