ASANSOL

লক্ষ্য জাতীয় সড়ক সম্প্রসারণ ও পরিকাঠামো উন্নয়ন দিল্লি সফরে পূর্ত মন্ত্রী ডাঃ অজয় পোদ্দার

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিমবঙ্গের সড়ক পরিকাঠামো উন্নয়ন এবং জাতীয় সড়ক সম্প্রসারণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে সোমবার নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন রাজ্যের পূর্ত মন্ত্রী ডাঃ অজয় পোদ্দার। এই প্রসঙ্গে তিনি বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশেই আমার এই সফর।সফরকালে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরির সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গে জাতীয় সড়কের সংখ্যা বৃদ্ধি, নতুন সড়ক নির্মাণ এবং পরিকাঠামো উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। তাঁর বক্তব্য, দ্রুত উন্নয়নের জন্য শক্তিশালী সড়ক পরিকাঠামো অপরিহার্য এবং সেই লক্ষ্যেই রাজ্য সরকার কাজ করছে।

এছাড়াও জনস্বাস্থ্য কারিগরি (পিএইচই) দপ্তরের একটি গুরুত্বপূর্ণ বৈঠকেও তিনি অংশ নেবেন বলে জানা গেছে । ঐ বৈঠকে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের প্রতিনিধিদের পাশাপাশি পশ্চিমবঙ্গের লোকসভা ও রাজ্যসভার সাংসদরাও উপস্থিত থাকবেন। বৈঠকে রাজ্যের পানীয় জল সরবরাহ, জনস্বাস্থ্য প্রকল্প এবং ল উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা করা হবে।

মন্ত্রী আরো বলেন, আমার দপ্তরের আধিকারিকরা ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে বিভিন্ন বৈঠকে অংশ নিচ্ছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গে আধুনিক সড়ক পরিকাঠামো গড়ে তোলা, জাতীয় সড়ক সম্প্রসারণ এবং উন্নয়নমূলক প্রকল্পের গতি বাড়ানোর লক্ষ্যেই এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *