Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOL

আসানসোলে রেল জমিতে বুলডোজার, বর্ষার মাঝেই মাথা থেকে সরলো ছাদ, চরম অনিশ্চয়তায় বহু দরিদ্র পরিবার

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল শহরের লোয়ার কুমারপুর এলাকায় রেলের জমিতে বুধবার চললো বুলডোজার! রেলের জমিতে নির্মিত একাধিক বাড়িতে উচ্ছেদ অভিযান চালাল রেল। বুলডোজারের ধাক্কায় মুহূর্তের মধ্যে ভেঙে ফেলা হয় বহু বাড়িঘর। ফলে বর্ষার মরসুমে মাথার উপর থেকে ছাদ হারিয়ে খোলা আকাশের নিচে চলে এলো বহু দরিদ্র পরিবার।সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু, বৃদ্ধ ও মহিলারা। টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে কোথায় আশ্রয় নেবেন, তা নিয়েই দুশ্চিন্তায় দিন কাটছে তাদের।

ক্ষতিগ্রস্তদের দাবি, কয়েকদিন আগেই রেল কর্তৃপক্ষ তাদের এলাকা খালি করার নোটিশ দিয়েছিল। তবে বর্ষাকালে উচ্ছেদ অভিযানের ফলে তারা চরম ভোগান্তির মুখে পড়েছেন।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করলেও পুনর্বাসনের কোনও স্পষ্ট ব্যবস্থা না থাকায় এখন তারা কার্যত দিশেহারা।

উচ্ছেদের পর ভাঙা বাড়ির ধ্বংসস্তূপের মধ্যেই অনেককে প্রয়োজনীয় জিনিসপত্র উদ্ধার করতে দেখা যায়।বর্ষার এই সময়ে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে। পুনর্বাসন ও জরুরি ত্রাণের দাবিও উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে।রেলের তরফে বলা হয়েছে, নিয়ম মেনেই নোটিশ দিয়ে এদিন এই অভিযান চালানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *