ফোনে এলো সতর্কবার্তা! প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলা জুড়ে
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আচমকা বুধবার বিকেলে মোবাইল ফোনের স্ক্রিনে হঠাৎই ভেসে উঠল এক জরুরি বার্তা ! পশ্চিম বর্ধমান জেলা জুড়ে বাসিন্দাদের ফোনে একই সঙ্গে আসা এই ইমার্জেন্সি ম্যাসেজ সতর্ক বার্তায় তৈরি হয় তীব্র চাঞ্চল্য। আবহাওয়া দপ্তরের তরফে বিকেল ৩টে ৫৮ মিনিটে পশ্চিম বর্ধমান জেলায় জারি করা হয়েছে ‘লাল সতর্কতা’।














আলিপুর আবহাওয়া দপ্তরের আলার্ট অনুযায়ী, আগামী ২-৩ ঘণ্টার মধ্যে পশ্চিম বর্ধমানের একাধিক অংশে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি প্রবল বজ্র বিদ্যুৎ ও বৃষ্টিপাত হতে পারে। এর সাথেই বাঁকুড়া ও বীরভূমেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই দূর্যোগ কবে কমবে, তা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু জানাতে পারেনি আবহাওয়া দপ্তর।কেবল পশ্চিম বর্ধমানই নয়, বুধবার সকাল থেকে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই বর্ষণের দাপট অব্যাহত রয়েছে। একনাগাড়ে বৃষ্টি হচ্ছে সকাল থেকে। সূর্যের আলো বলতে গেলে দেখাই যায় নি।

