আসানসোলের মহিশীলা বটতলা বাজারে আবিষ্কার মহিলা ও শিশু হাসপাতাল উদ্যোগ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির
*বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায় :* আসানসোলের বেসরকারি আবিষ্কার মহিলা ও শিশু ( ওম্যান ও চিলড্রেন) হাসপাতালের উদ্যোগে রবিবার আসানসোলে মহিশীলা বটতলা বাজার দুর্গামন্দির প্রাঙ্গণে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। আবিষ্কার মহিলা ও শিশু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা এই শিবিরে মহিশীলা এলাকার মানুষের স্বাস্থ্য পরীক্ষা করেন। ব্লাড সুগার, রক্তচাপ এবং হিমোগ্লোবিন পরীক্ষা করা হয়। প্রায় ১০০ জনের স্ক্রিনিং বা পরীক্ষা করা হয়।এদিন ওই স্বাস্থ্য শিবির উপস্থিত ছিলেন হাসপাতালে ডিরেক্টর ডাঃনিতু সিংয়ের পাশাপাশি ডাঃ স্বাতী বিশ্বাস ও হাসপাতালের অন্যান্য স্বাস্থ্যকর্মীরা।














হাসপাতালের ডিরেক্টর ডাঃ নীতু সিং বলেন, আবিষ্কার মহিলা ও শিশু হাসপাতালের তরফে এদিন এই এলাকায় একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। রক্তচাপ, সুগার এবং হিমোগ্লোবিন পরীক্ষা করা হয়েছে। তিনি আরো বলেন , এই ধরনের শিবির আয়োজনের একমাত্র উদ্দেশ্য হল যারা তাদের ব্যস্ততার কারণে তাদের স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিতে পারেন না তাদের কাছে পৌঁছানো।

তাই, রবিবারকে বেছে নেওয়া হয়েছে।এছাড়া ডাঃ স্বাতী বিশ্বাস এও বলেন, আমরা চাই মানুষ তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হোন। এদিন মূলত বেশিরভাগ স্বাস্থ্য পরীক্ষা করতে আসা মানুষজনের মধ্যে ডায়াবেটিস রোগের প্রবণতা লক্ষ্য করা যায়। ডায়াবেটিস সচেতনতার বিষয়টি সম্পর্কে তিনি বলেন, আবিষ্কার মহিলা ও শিশু হাসপাতাল এই দিকে ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে মানুষ ডায়াবেটিস সম্পর্কে গুরুতর হয়। এই রোগ প্রতিরোধের জন্য তাদেরকে দৈনন্দিন রুটিন এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে।


