ASANSOL

বেআইনি ঝাড়খণ্ড লটারির বিরুদ্ধে অভিযান, লাউদোহায় গ্রেপ্তার এক

*বেঙ্গল মিরর,সার্থক কুমার দে, দুর্গাপুর* : বেআইনি ঝাড়খণ্ড লটারির বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য পেল দুর্গাপুর-ফরিদপুর (লাউদোহা) থানার পুলিশ । রবিবারের অভিযানে বনগ্রামের বাসিন্দা ক্রান্তি চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু অবৈধ লটারির টিকিট ।তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ।

তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই অবৈধ লটারি চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা । মোহন নামে জনৈক ব্যক্তি এই অবৈধ টিকিট চক্রের মাথা বলে স্থানীয় সূত্রে জানা যায় । পুলিশের দাবি, বেআইনি লটারি বিক্রির বিরুদ্ধে এর আগেও লাউদোহা থানার বিভিন্ন এলাকায় একাধিকবার অভিযান চালানো হয়েছে এবং সাফল্যও মিলেছে । সংশ্লিষ্ট বিষয়ে অভিযোগ পেলেই ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন থানার এক আধিকারিক ।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *