আসানসোল সৃষ্টিনগরে ওডিসি ক্লাবের অষ্টম প্রতিষ্ঠা দিবস উদযাপন, কেক কাটলেন বিজেপ বিধায়ক
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় আসানসোলের সেনরেল রোড বা বিবেকানন্দ সরণীর সৃষ্টিনগরে ওডিসি ক্লাবের অষ্টম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। ক্লাবের আট বছরের পথচলা, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। আসানসোল উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।বেঙ্গল সৃষ্টির সিইও সাহিল সাহারিয়া, গ্রুপ হেড অফ প্রপার্টি ম্যানেজমেন্ট বিনয় চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এসবি সিং সহ অন্যান্য উপস্থিত ছিলেন।














ক্লাবের তরফে অতিথিদের স্বাগত জানানো হয়।ওডিসি ক্লাবের আট বছরের পথচলার কথা বলতে অভিজিৎ বসু জানান, প্রতিষ্ঠার পর থেকে ক্লাবটি সৃষ্টিনগরের বাসিন্দাদের বিনোদন, খেলাধুলা এবং সামাজিক কার্যকলাপের জন্য একটি উন্নততর প্ল্যাটফর্ম প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি ক্লাবের এই সাফল্যের জন্য সদস্য ও বাসিন্দাদের কৃতিত্ব দেন।সাহিল সাহারিয়া ও বিনয় চৌধুরী বলেন, ওডিসি ক্লাব শুধু একটা ক্লাব নয়, এটা একটা মেলবন্ধনের জায়গা।






