ASANSOL

আসানসোলে ভারতীয় জনতা সংখ্যালঘু মোর্চার তিরঙ্গা র‍্যালি, দেশাত্মবোধের বার্তা

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* স্বাধীনতা দিবস উপলক্ষে দেশাত্মবোধের আবহে আসানসোলে আয়োজিত হল বর্ণাঢ্য তিরঙ্গা র‍্যালি। রবিবার ভারতীয় জনতা সংখ্যালঘু মোর্চার উদ্যোগে এই র‍্যালিতে হাতে জাতীয় পতাকা নিয়ে অংশ নেন বহু মানুষ। র‍্যালি ঘিরে মোর্শেদ কর্মী ও সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।ভারতীয় জনতা সংখ্যালঘু মোর্চার সভাপতি নাজনীন সাবিহার নেতৃত্বে এই তিরঙ্গা র‍্যালি আসানসোলের জিটি রোডের গীর্জা মোড় থেকে শুরু হয়।

তা বিএনআর হয়ে ভগৎ সিং মোড়ে এসে শেষ হয়।। গোটা পথে জাতীয় পতাকা হাতে নিয়ে দেশাত্মবোধের বার্তা দেন অংশগ্রহণকারীরা। পাশাপাশি ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির বার্তাও তুলে ধরা হয়।র‍্যালির শেষে ভগৎ সিং মোড়ে শহিদ ভগৎ সিংয়ের মূর্তিতে মাল্যদান করা হয়। স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগকে স্মরণ করে দেশের ঐক্য, সংহতি ও উন্নয়নের বার্তা দেওয়া হয় এই কর্মসূচির মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *