Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOL

৮০তম স্বাধীনতা দিবস উদযাপন আসানসোলের এআইইএমপি নলেজ ক্যাম্পাস ও মিশ্র নার্সিং ইনস্টিটিউটে

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের এআইইএমপি নলেজ ক্যাম্পাস ক্যাম্পাস ও মিশ্র নার্সিং ইনস্টিটিউটে শনিবার উৎসাহ ও দেশপ্রেমের উদ্দীপনার মধ্য দিয়ে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। এই অনুষ্ঠানে ছাত্রছাত্রী, শিক্ষক এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।”বন্দে মাতরম” গানের মধ্যে দিয়ে ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করেন ডিরেক্টর এইচ এন মিশ্র।

পরে ডিরেক্টর এইচ এন মিশ্র, প্রিন্সিপাল ড. লীশা মিশ্র, সি. আর. রাউত, উপদেষ্টা (একাডেমিক) ও ড. শঙ্খ সরখেল, ডিন (একাডেমিক) তাদের বক্তব্যে স্বাধীনতা দিবসের তাৎপর্য, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ এবং জাতি গঠনে তরুণ প্রজন্মের দায়িত্বের উপর আলোকপাত করেন।মূল অনুষ্ঠানের পরে ক্যাম্পাসের অডিটোরিয়ামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মীরা বিভিন্ন দেশাত্মবোধক গান, নৃত্য, নাটক এবং কবিতা আবৃত্তি পরিবেশনের মাধ্যমে নিজেদের প্রতিভা প্রদর্শন করেন। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *