ASANSOLKULTI-BARAKAR

কুলটিতে ১৫০ মিটারের জাতীয় পতাকা নিয়ে এবিভিপির তিরঙ্গা যাত্রা

*বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* দেশাত্মবোধের বার্তা সামনে রেখে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) কুলটি নগরের পক্ষ থেকে বুধবার কুলটির সীতারামপুরের টেগোর মাঠ থেকে নিয়ামতপুর টহরম ৪ নম্বর পর্যন্ত তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। এই যাত্রার অন্যতম আকর্ষণ ছিল ১৫০ মিটার দীর্ঘ জাতীয় পতাকা।দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে যাত্রায় অংশ নেন এবিভিপির কর্মী-সমর্থক ও ছাত্রছাত্রীরা। সীতারামপুরের টেগোর মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি নিয়ামতপুর টহরম ৪ নম্বর পর্যন্ত পৌঁছয়।

গোটা যাত্রাপথে দেশাত্মবোধক স্লোগান ও জাতীয় পতাকা নিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।এবিভিপির পক্ষ থেকে জানানো হয়, যুব সমাজের মধ্যে দেশপ্রেম, জাতীয় চেতনা এবং জাতীয় পতাকার প্রতি সম্মান আরও দৃঢ় করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে । ১৫০ মিটার দীর্ঘ তিরঙ্গা নিয়ে এই পদযাত্রারকর্মসূচিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ছিলো চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *