ASANSOL

আসানসোলে রাখী বন্ধন উৎসবের আয়োজনে যুব কল্যান ও ক্রীড়া দপ্তর সম্প্রীতির বার্তা

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* ভালোবাসা, ভ্রাতৃত্ব ও জাতীয়তাবাদের বন্ধনকে আরো সুদৃঢ় করার বার্তা নিয়ে আসানসোলের রবীন্দ্রভবনে শুক্রবার পালিত হলো রাখী বন্ধন উৎসব। পশ্চিমবঙ্গ সরকারের এই অনুষ্ঠানে উৎসবের আবহে একে অপরকে রাখি পরিয়ে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা দেওয়া হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস. পোন্নাবলম, আসানসোল পুরনিগমের কমিশনার দিলীপ মিশ্র, আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বারাবনির বিধায়ক অরিজিৎ, রায় সহ প্রশাসনের একাধিক আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা।পশ্চিম বর্ধমান জেলা যুবকরণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং আসানসোল পুরনিগম ও জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রাখি বন্ধনের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়।অনুষ্ঠানকে ঘিরে রবীন্দ্রভবনে ছিল উৎসবের পরিবেশ। প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি ও উপস্থিত অতিথিরা রাখী বন্ধনের শুভেচ্ছা বিনিময় করেন। তাঁদের বক্তব্যে উঠে আসে ঐক্য, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বন্ধন আরো শক্তিশালী করার বার্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *